কুমিল্লা | বঙ্গাব্দ

ক‌লে‌জের একাডেমিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের তারিখ : 12-জুন-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বারে ২৫ বছরের পুরোনো ধামতী রওশন আরা কলেজের একাডেমিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে কলেজ গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান, অধ্যাপক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, মো. সাদেকুর রহমান চেয়ারম্যান, মাওলানা নূরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, মাওলানা মো. মজিবুর রহমান সরকার, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, জাহিদ বাবু, কোহিনূর মনি মুন ও মইন চৌধুরী।

বক্তারা বলেন, এলাকার সাধারণ ছাত্রছাত্রীদের দোরগোড়ায় উচ্চশিক্ষা পৌঁছে দিতে ১৯৯৯ সালে মহিয়সী নারী রওশন আরা রহমান ১১১ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠা করেন ধামতী রওশন আরা কলেজ। সরকারি নীতিমালা মেনে, শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের সকল নির্দেশনা অনুযায়ী এলাকাবাসীর সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠিত হয়। কুমিল্লা শিক্ষা বোর্ড কলেজের নামকরণ ও শ্রেণি কার্যক্রমের অনুমতি দিলেও দীর্ঘ ২৫ বছরেও কলেজটি একাডেমিক স্বীকৃতি পায়নি। এতে কলেজের ২২ জন শিক্ষক-কর্মচারী ও শত শত শিক্ষার্থী চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

বক্তারা আরও বলেন, বিগত ফ‌্যা‌সিস্ট সরকা‌রের মদদপুস্ট একটি অশুভ শক্তি বারবার সরকারি মহলে প্রভাব খাটিয়ে কলেজটির একাডেমিক স্বীকৃতি প্রাপ্তিতে বাধা দিচ্ছে। তারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে এই এলাকার গরিব ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের মাঝে আলো ছড়ানো এই শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রা রুদ্ধ করে রেখেছে।

বক্তারা অবিলম্বে রওশন আরা কলেজের একাডেমিক স্বীকৃতি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ