কুমিল্লা | বঙ্গাব্দ

নিরাপদ ও উৎসবমুখর ঈদের প্রতিশ্রুতি দিলেন ওসি মোহাম্মদ আজিজুল হক

  • প্রকাশের তারিখ : 6-জুন-2025 ইং
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক। ছবির ক্যাপশন: বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

পবিত্র ঈদুল-উল-আযহা উপলক্ষে বুড়িচং উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লার বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

শুক্রবার  (০৬ জুন) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল-উল-আযহা। এই পবিত্র দিনে আমরা স্মরণ করি হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের কথা, যা আমাদের শিক্ষা দেয় আত্মোৎসর্গ, ধৈর্য ও সহমর্মিতা।”

তিনি বলেন ,“ঈদুল আযহার শিক্ষা আমাদের পরস্পরের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। আসুন, সবাই মিলে সামাজিক সম্প্রীতি ও শান্তি রক্ষায় সচেষ্ট হই এবং ধর্মীয় মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে একটি সহনশীল সমাজ গড়ে তুলুন।”

ওসি মোহাম্মদ আজিজুল হক,ঈদের সময় বুড়িচং থানার পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি বলেন, বুড়িচং থানা পুলিশ ঈদ উদযাপনকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দিন -রাত পরিশ্রম করে যাচ্ছেন। সুতরাং সবাই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করুন। ঈদ মোবারক।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ