কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের পেরপেটি গ্রামের ০৪ বারের সফল চেয়ারম্যান মরহুম ফজলুল হক চেয়ারম্যানের ছেলে আবু ইউসুফ শাকিল ।
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বরুড়া উপজেলাবাসীর সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগ্রামী ছাত্র নেতা আবু ইউসুফ শাকিল ।
উপজেলাবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ অনুপমের শিক্ষা। হিংসা ও হানাহানি ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ। ঈদ মানেই শান্তি ঈদ মানেই আনন্দ।
প্রতিবছরের ন্যায় এবারের ঈদেও ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী দিনগুলো সবার জন্য সত্য ও সুন্দর হোক-হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক এবারের পবিত্র ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
নিরাপদে সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহা উদযাপন করার আহ্বান জানিয়ে সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছাবার্তা ও ঈদ মোবারক জানান।
আগামীকাল শনিবার (০৭ জুন) ঈদুল আযহা উদযাপিত হবে।
নিউজ ডেক্স