কুমিল্লার নাঙ্গলকোট হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক এমপি ডাক্তার এ.কে.এম কামরুজ্জামানের কন্যা আমেরিকা প্রবাসী ফিরোজা জামান লিছার অর্থায়নে ঈদুল আজহা উপলক্ষে ৪শ' পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকালে জামান্স ক্লিনিক প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র মনিরুজ্জামান খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এ.কে.এম কামারুজ্জামান।
হাছান জামিলা ফাউন্ডেশন দপ্তর সম্পাদক আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী ফিরোজা জামান লিছা, জামান্স ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান, মাস্টার নাছির উদ্দীন প্রমুখ।
সাফায়েত উল্লাহ মিয়াজী