কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে কোরবানি ঘিরে গাছের খাটিয়ার বিক্রি বেড়েছে

  • প্রকাশের তারিখ : 5-জুন-2025 ইং
ছবির ক্যাপশন:

ঈদুল আজহায় বুড়িচংয়ে  চাহিদা বেড়েছে খাটিয়া, হোগলা ও খড়ের। সকাল থেকে  গরীর রাত পর্যন্ত এর বিক্রি চলছে। বিক্রেতারা বলছেন,  গাছের খাটিয়ার কদর বেড়েছে। গত বছরের তুলনায় খাটিয়া বিক্রি এ বছর বেচাকেনা ভালো। 

খাটিয়ার পাশাপাশি বিক্রি বেড়েছে হোগলা প্লাস্টিকের চট ও খড়কুটোর। উপজেলায়  বিভিন্ন স্থানে খাটিয়া, খড় ও হোগলার পসরা বসিয়েছেন বিক্রেতারা। জানতে চাইলে বিক্রেতা দেলেয়ার জানান , গত কোরবানির ঈদের চাইতে এ বছর  বিক্রি ভালো হচ্ছে  । ১৫০ খাটিয়া এনেছিলেন বিক্রির জন্য। আজ সকালের দিকে মাত্র ২০ টির মতো ছিল তার কাছে, বাকি সবই বিক্রি হয়ে গেছে। 
ক্রেতা মোঃ সানি  বলেন, ‘কোরবানির পশু কাটাকাটি করতে খাটিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। এটি না হলে পশুর মাংস ও হাড্ডি কাটাকাটি করা সম্ভব হয় না। তাই বিক্রেতারা যে দাম চাচ্ছে তা দিয়েই কিনতে হচ্ছে।’বিক্রেতারা জানান, আকার ভেদে একেকটি খাটিয়া ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ