কুমিল্লার দেবিদ্বারে শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি, এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন দেবিদ্বার পৌর সদরের পুরাতন বাজার এলাকায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন।
দেবিদ্বার পৌর বিএনপি সভাপতি ভিপি মাহফুজের সভাপতত্বে এবং দেবিদ্বার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিব হাসানের সঞ্চলনায় দোয়া ও মিলাদ মাহফিলে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হেসেন, দেবিদ্বার পৌর বিএনপির সদস্য সচিব আলিম পাঠান, গ্রীস বিএনপির সভাপতি জি এম মোখলেছুর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউল্লাহ সওদাগর, দেবিদ্বার পৌর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহ জামান মুন্সী, দেবিদ্বার উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নাজমুল হাসান, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদের সভাপতি মোঃ সাদেক হোসেন মাহিন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক