কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ

  • প্রকাশের তারিখ : 17-মে-2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। নির্বাচনকে সামনে রেখে ১৭ মে শনিবার রাতে কুমিল্লা মহানগরী জামায়াতের কার্যালয়ে কেন্দ্র ভিত্তিক পরিচালক ও সহকারী পরিচালকদের নিয়ে 'নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরী জামায়াতের আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও এমপি পদের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। জামায়াতের কুমিল্লা-৬ (সদর) আসনের নির্বাচন পরিচালক মোসলেহ উদ্দিন নির্বাচনের প্রস্তুতি ও সামগ্রীক বিষয়ে নির্দেশনা প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন, মহানগরী জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন ও এ্যাডভোকেট নাছির আহম্মেদ মোল্লা, কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল কাইয়ুম মজুমদার, কাজী নজির আহম্মদ, অধ্যাপক জাকির হোসেন, মোহাম্মদ হোসাইন, শাহাদাত হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মজিবুর রহমান, এ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, লুৎফুর রহমান খান মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ