কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় সেনাবাহিনীর হাতে দুই মাদক ব্যবসায়ি আটক

  • প্রকাশের তারিখ : 14-মে-2025 ইং
মাদকসহ আটককৃত সুন্দর আলী ও মোহাম্মদ ইউসুফ ছবির ক্যাপশন: মাদকসহ আটককৃত সুন্দর আলী ও মোহাম্মদ ইউসুফ

কুমিল্লায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছেন সেনাবাহিনী। মঙ্গলবার কুমিল্লা শাসনগাছায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ প্যাকেট গাঁজা ও এক রোল অ্যালুমিনিয়াম ফয়েল পেপার জব্দ করা হয়। আটক সুন্দর আলী ও মোহাম্মদ ইউসুফ নামে ওই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পাচারের সঙ্গে জড়িত। সেনাবাহিনীর কুমিল্লার সদর ক্যাম্প কমান্ডার জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ