আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লা জেলা ও মহানগর শাখা তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ এবং দোয়ার অনুষ্ঠান।
বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল থেকে র্যালিটি শুরু হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক। প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পতিত স্বৈরাচারকে ফিরে আসার সুযোগ করে দিতে পারে”—এমন আশঙ্কা আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও কর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উদ্দিন, বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আবুল কালাম মাহমুদ সরকার তানভীর, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম রতন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহাম্মদ সামদানি। এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ইউনিটের প্রতিনিধিরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ২নং দুর্গাপুর ইউনিয়নের আহ্বায়ক মাছুম বিল্লাহ তুহিন, মহিলা নেত্রী সোনিয়া আক্তার, ১৭নং ওয়ার্ড আহ্বায়ক গাজী জসিম উদ্দিন, জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া রাসেল, ব্রাহ্মণপাড়া সমন্বয়ক গাজী মোসলেম উদ্দিন, মহানগর সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুকুল, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মো. মাসুদ, ইসমাইল হোসেন, আব্দুস সালাম শাহিন, জাকির হোসেন ভূঁইয়া, আজাদ সরকার লিটন, তোহিদুর রহমান, মিজানুর রহমান, নাজমুল হাসান রায়হান, হিরন মিয়া, মনু মিয়া, রুবেল আহমেদ সেন্টু, নাজমুল হুদা, শ্রীমান দেবনাথ, সেলিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ, গোলাম সরোয়ার বাচ্চু, সালেহ ইব্রাহিম এবং কবি শিপন হোসেন মানব।
অনুষ্ঠানে সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক তৌহিদ হোসেন সরকার।
এছাড়াও অনুষ্ঠানে পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, বুড়িচং উপজেলা আহ্বায়ক গাজী মুসলিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।
তৌহিদ হোসেন সরকার