কুমিল্লা | বঙ্গাব্দ
কুবির ইংরেজি বিভাগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কুবির ইংরেজি বিভাগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
0:00
0:00

কুবির ইংরেজি বিভাগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন নিয়ে পথচলা ইংরেজি বিভাগ তার প্রতিষ্ঠার দেড় যুগ বা ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের হলরুমে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এই বিশেষ দিনটি স্মরণের পাশাপাশি বিভাগের দীর্ঘ পথচলার নানা দিক তুলে ধরেন।

জানা যায়, ২০০৭ সালের ৬ মে মাত্র দুজন শিক্ষককে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করা এই বিভাগটি বিগত ১৮ বছরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজস্ব একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। বিভাগের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ভাষা ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক অনুধাবন করানো এবং বৈশ্বিক প্রেক্ষাপটে তাদের মননশীল করে তোলা।

অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম, অধ্যাপক বনানী বিশ্বাস, অধ্যাপক মোহা হাবিবুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষকগন। 

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম বলেন, "ভাষা ও সাহিত্যের মেলবন্ধনের কাঠামোতে আমাদের শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো হয়েছে। আমরা শিক্ষার্থীদের কেবল ভাষাগত দক্ষতা নয়, বরং বিভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখানোর উপর জোর দেই। সমকালীন নোবেল প্রাপ্ত লেখকদের সাহিত্য অন্তর্ভুক্ত করে আমরা কারিকুলামকে আধুনিক ও প্রাসঙ্গিক রেখেছি।"

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ