কুমিল্লা | বঙ্গাব্দ
টমছমব্রিজ শিশু অপহরণের সময় আটক এক
টমছমব্রিজ শিশু অপহরণের সময় আটক এক
0:00
0:00

টমছমব্রিজ শিশু অপহরণের সময় আটক এক

ছবির ক্যাপশন:

কুমিল্লা নগরীর  টমছমব্রিজ এলাকায় পুলিশ পরিচয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের সময় স্থানীয়দের সহায়তায় মো. রাহাত নামের এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানা, তালুকদার একাডেমি থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় ইবনে তাইমিয়া স্কুলের ছাত্র সাজিদকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নেওয়ার চেষ্টা করে রাহাত। নিজেকে পুলিশের সদস্য দাবি করলেও তার পরিচয়পত্র দেখাতে না পারায় উপস্থিত এক ফল ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সন্দেহ হয়। তারা দ্রুত ট্রাফিক পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের উপস্থিতিতে রাহাতকে আটক করা হয় এবং পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

টমছমব্রিজ ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর তোফায়েল আহমেদ বলেন, “ঘটনার সময় স্থানীয়রা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে, ফলে অপহরণকারীর হাত থেকে শিশুটি রক্ষা পেয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।”

অপহরণের হাত থেকে রক্ষা পাওয়া সাজিদ বর্তমানে তার পরিবারের কাছে নিরাপদে রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ