কুমিল্লায় শিশু পাচার এবং যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরন প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ফ্রিডম ফান্ড এর সহায়তায় উন্নয়ন সংগঠন রূপান্তর এর বাস্তবায়নে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতি:পুলিশ সুপার মোঃ সাইফুল মালিক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: শামসুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মিজানুর রহমান, সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানত বাবুল।
রূপান্তরের জেলা সমন্বয়কারী মো: আব্দুল হান্নানের সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রকল্প পরিচিতি তুলে ধরেন জেলা সমন্বয়কারী ঝুমু কর্মকার।
সভায় শিশু যৌন পাচার প্রতিরোধে করণীয় নির্ধারণে অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্ক তৈরি ও উপস্থাপন করেন।
সভায় সরকারের শিশু কল্যান বোর্ড, উপজেলা পাচার প্রতিরোধ কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে পাচার প্রতিরোধ কমিটি গঠন ও সক্রিয় করতে প্রস্তাব করা হয়। সেইসাথে শিশু পাচার ও শিশুর উপর সকল প্রকার নির্যাতন প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
নিউজ ডেস্ক