কুমিল্লা | বঙ্গাব্দ
গ্রেপ্তারের পর পদ হারালেন সেই ছাত্রদল নেতা
গ্রেপ্তারের পর পদ হারালেন সেই ছাত্রদল নেতা
0:00
0:00

গ্রেপ্তারের পর পদ হারালেন সেই ছাত্রদল নেতা

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসেনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সভাপতির পদসহ দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেলের স্বাক্ষর রয়েছে। একই দিন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানীর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ অনুমোদন করেছেন। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগগুলো আমলে নিয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাকে আপাতত দলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা সাংগঠনিকভাবে বিষয়টি আরও পর্যবেক্ষণ করছি। এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সরকারি কর্তব্যকাজে বাধা প্রদান ও চাঁদাবাজিসহ তিনটি মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সরকারি কর্তব্যকাজে বাধা প্রদান, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা তিনটি মামলায় তাদের নাম রয়েছে। এদিকে কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেনের বিরুদ্ধে এর আগেও চাঁদা দাবির অভিযোগে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছিল বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ৭০০ টাকায় একটি হাঁস বিক্রির সময় সাব্বির হোসেন ওই বিক্রেতার কাছে ৩০০ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় এক হাঁস বিক্রেতা থানায় লিখিত অভিযোগ করেন।তবে ওই অভিযোগসহ তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের বিষয়ে সাব্বির হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “তিনটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ