কুমিল্লা মহানগরীর ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া বড় মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজ শেষে তিনি মসজিদের মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মসজিদের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় মসজিদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ৩০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।
পাশাপাশি ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী বাসিন্দাদের সঙ্গেও কুশল বিনিময় করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. একরাম হোসেন বাবু, বিএনপি নেতা আসিফ মাহমুদ বকুল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুসহ মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা।
নিজস্ব প্রতিবেদক