বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকালে চিলপাড়া বিসমিল্লাহ রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন।
আদ্রা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহরাইন কেন্দ্রীয় যুবদল সভাপতি মোস্তাক আহমেদ ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা প্রফেসর আব্দুল কাদের, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ ভূঁইয়া, পৌরসভা স্বেচ্ছাসেবক দলনেতা সৈয়দ আহমেদ, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা রাশেদ হোসেন, উপজেলা শ্রমিক দল সাবেক সভাপতি আই কে সাঈদ ইকবাল, বটতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা ফিরোজ আহমেদ, হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা আলাউদ্দিন, বক্সগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা মুরাদ মিয়া, বটতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা সাহাব উদ্দিন, দৌলখাঁড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা সায়েম মাহমুদ সজিব, রায়কোট দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আলাউদ্দিন, মৌকরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা শাহ আলম রানা, বাঙ্গড্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা মহিন উদ্দিন মজুমদার।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা আজিম আহমেদ ভূঁইয়া, রায়কোট দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ রিফাত, মৌকরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা জসিম উদ্দিন, ঢালুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলনেতা শাহাদাত হোসেন, দৌলখাঁড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা জাহাঙ্গীর আলম ভূঁইয়া কিরন, আব্দুল কাইয়ুম, ইদ্রিস হোসেন হৃদয়, বাঙ্গড্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা শাহাদাত হোসেন, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা জামাল হোসেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলনেতা আলী আকবর, আব্দুল মমিন, ইয়াছিন আরাফাত, বিষ্ণু চন্দ্র দাস প্রমুখ।
নাঙ্গলকোট প্রতিনিধি