কুমিল্লা | বঙ্গাব্দ
জলিল ও শাহ ইমরানের নেতৃত্বে বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা
জলিল ও শাহ ইমরানের নেতৃত্বে বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আ...
0:00
0:00

জলিল ও শাহ ইমরানের নেতৃত্বে বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা

ছবির ক্যাপশন:

কুমিল্লার বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মো. আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহ ইমরান হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার এক মতবিনিময় সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের অনুমোদনে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. ওমর ফারুক রিপন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশীদ রাসেল ও কামাল হোসেন নয়ন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন তারিকুল ইসলাম (সোহান)।

নবঘোষিত এ আংশিক কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সভাপতি মো. আব্দুল জলিল। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, বিএনপির আদর্শকে তৃণমূলে আরও শক্তিশালী করা এবং বরুড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের নেতা জাকারিয়া তাহের সুমন মহোদয়ের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ