কুমিল্লা | বঙ্গাব্দ
হোমনার জগন্নাথকান্দি মাথাভাঙ্গায় ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ
হোমনার জগন্নাথকান্দি মাথাভাঙ্গায় ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল...
0:00
0:00

হোমনার জগন্নাথকান্দি মাথাভাঙ্গায় ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

ছবির ক্যাপশন:

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"—এই মানবিক চেতনা ও সমাজসেবার মহান আদর্শকে ধারণ করে কুমিল্লার হোমনা উপজেলার জগন্নাথকান্দি মাথাভাঙ্গা গ্রামে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হাজী আবু মিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এ সেবামূলক অনুষ্ঠানে  মোঃ গোলাম আজম-এর সঞ্চালনায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নজরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ তারিকুল ইসলাম (সুমন)। প্রধান উপদেষ্টা  বি. এম. আসাদুজ্জামান শামীম এর উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনুয়াখোলা ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন এলাহী।

এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী আবু মিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মুজিবুর মিয়া এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস।

এতে আরোও  বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক রবীন্দ্র চন্দ্র দাস, মোঃ সোহেল রানা, মাওলানা দেলোয়ার হোসেন এলাহী, মোঃ সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন দেশের বিভিন্ন খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁদের মধ্যে ছিলেন মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডাঃ মোঃ তারিকুল ইসলাম (সুমন), গাইনি বিশেষজ্ঞ ডা. সানজিদা জাফরিন খান, অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. মোঃ গোলাম কিবরিয়া, জেনারেল মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ রেজাউল করিম এবং মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ কামরুজ্জামান তুহিন।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

বক্তারা বলেন, সুস্থ মানুষই একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত সমাজ গঠনের প্রধান ভিত্তি। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবকল্যাণে এগিয়ে আসেন, তবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসহ নানাবিধ দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তারা হাজী আবু মিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের জনসেবামূলক কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তারা সমাজের সর্বস্তরের মানুষকে মানবসেবায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ