কুমিল্লার সাংবাদিক ও পেশাজীবী মওদুদ আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
মওদুদ আব্দুল্লাহর জানান, অতীতে তার ওপর সশস্ত্র হামলা, অপহরণের চেষ্টা, মিথ্যা মামলা, ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত হামলা এবং বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকেই তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, এক পর্যায়ে তাকে বিষপ্রয়োগের চেষ্টা করা হয়েছিল, যার পর চিকিৎসকদের পরামর্শে তার স্টমাক ওয়াশ করা হয়। এরপর থেকে পাকস্থলী, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় বলে তার অভিযোগ। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মওদুদ আব্দুল্লাহ বলেন, শ্বাসকষ্টের কারণে তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং নিয়মিত অক্সিজেন সাপোর্ট ও চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকরা তার শ্বাসনালীর একটি জটিলতার আশঙ্কা প্রকাশ করেছেন বলেও তিনি দাবি করেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার দরকার হতে পারে, যা তার পক্ষে ব্যয়ভার বহন করা কঠিন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অসুস্থতা ও চিকিৎসা ব্যয়ের কারণে তিনি আর্থিক ও মানসিকভাবে চরম সংকটে রয়েছেন।দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া কামনা করে মওদুদ আব্দুল্লাহ বলেন, যারা তাকে হয়রানি করেছে বলে তিনি অভিযোগ করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধি