কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও জোরদার করার লক্ষ্যে সোমবার দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন কুমিল্লা জেলা স্কাউট সম্পাদক কুদরত উল্লাহ।
পরিদর্শনকালে তিনি উপজেলার নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট দল এবং নাঙ্গলকোট বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা স্কাউট কমিশনার তাজুল ইসলাম মিলন, সম্পাদক শহিদুল্লাহ মজুমদার স্বপন, কোষাধ্যক্ষ কাজী মোজাম্মেল হক, সহকারী কমিশনার মিজানুর রহমান, রবিউল হোসেন, আবু ইউসুফ, এবং কাব স্কাউট লিডার কুলসুম আক্তার, নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া-সহ অন্যান্য স্কাউট নেতৃবৃন্দ।
জেলা স্কাউট সম্পাদক কুদরত উল্লাহ বলেন, "স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।"
নাঙ্গলকোট প্রতিনিধি