কুমিল্লা | বঙ্গাব্দ

শুভ্রের মা'মলাগুলো জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন

  • প্রকাশের তারিখ : 12-জুন-2026 ইং
ছবির ক্যাপশন:

মানবাধিকার কর্মী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র তার দায়ের করা বিভিন্ন হামলা, হয়রানি, সাইবার অপরাধ ও অন্যান্য অভিযোগসংক্রান্ত মামলার নথিপত্র জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্ত করার জন্য আবেদন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সাইবার অপরাধের অভিযোগ এবং প্রযুক্তিনির্ভর অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এ সংক্রান্ত একাধিক সাধারণ ডায়েরি (জিডি) কোতোয়ালি মডেল থানায় রেকর্ডভুক্ত রয়েছে। জিডিগুলোতে বিভিন্ন ডিজিটাল আলামত, অনলাইন কার্যক্রমের তথ্য এবং প্রযুক্তিগত উপাদান সংরক্ষণ করা হয়েছে।

পরবর্তীতে বিষয়গুলো আদালতে উপস্থাপন করা হলে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তদন্তের অনুমতি দেন। আদালতের নির্দেশনার পর বিভিন্ন আলামত জব্দ করে তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে এবং তথ্যপ্রযুক্তি ও সাইবার সংশ্লিষ্ট অভিযোগগুলো অধিকতর তদন্তের আওতায় আনা হয়েছে।

মামলাটি নন-এফআইআর (Non-FIR) ও নন-জিআর (Non-GR) প্রক্রিয়ায় অনুমোদনের পর অধিকতর তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাইবার অপরাধ ও অনলাইনভিত্তিক বিভিন্ন অভিযোগ বর্তমানে বিশেষ তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে।

মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, দীর্ঘদিনের অভিযোগগুলোর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তাদের মতে, অভিযোগগুলোর প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন, “চলমান তদন্তের মাধ্যমে মামলার সব দিক নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে আমি আশা করি। আমি জেলা তথ্য অফিসে প্রয়োজনীয় সকল ডকুমেন্টসহ আবেদন করেছি, যাতে বিষয়গুলো রেকর্ডভুক্ত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করবে বলে প্রত্যাশা করছি।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ