কুমিল্লা | বঙ্গাব্দ

শ্বা'সক'ষ্ট ও উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভুগছেন শুভ্র

  • প্রকাশের তারিখ : 8-জুন-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে বলে জানা গেছে।

মওদুদ আব্দুল্লাহ দাবি করেন, অতীতে তাঁর ওপর হামলা, হয়রানি ও বিভিন্ন ধরনের হুমকির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকেই তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি আরও অভিযোগ করেন, তাঁকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে বিভিন্ন সময় অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালানো হয়েছে।

বর্তমানে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে বলে জানান তিনি। এ কারণে নিয়মিত অক্সিজেন নিতে হচ্ছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর পাকস্থলী ও উচ্চ রক্তচাপসংক্রান্ত কিছু জটিলতাও ধরা পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

মওদুদ আব্দুল্লাহ বলেন, দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। শারীরিক অসুস্থতার পাশাপাশি আর্থিক সংকটও তাঁকে ভোগাচ্ছে।

তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। একই সঙ্গে তাঁর অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ