দেশে বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে বিভিন্ন সময়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলেও কুমিল্লায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে দিনের বেলায় বৈদ্যুতিক বাতি জ্বলতে দেখা গেছে।
সম্প্রতি সরেজমিনে কুমিল্লা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস ভবনের চারপাশে স্থাপিত একাধিক বৈদ্যুতিক বাতি দিনের আলোয়ও জ্বলছে। বিষয়টি স্থানীয়দের দৃষ্টিগোচর হলে বিদ্যুতের অপচয় নিয়ে প্রশ্ন ওঠে।
এ সময় দেশে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করা হলেও সরকারি একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে দিনের বেলায় বাতি জ্বলে থাকার বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর বলে মনে হয়েছে।
বিষয়টি জানতে চাইলে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব বলেন, “বজ্রপাতের কারণে বৈদ্যুতিক লাইনের ত্রুটি দেখা দিয়ে নিজ থেকে সক্রিয় হয় গিয়েছে । এ কারণে বাতিগুলো নিজে থেকেই জ্বলছে। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”
তবে দিনের বেলায় বাতি জ্বলে থাকার ঘটনায় বিদ্যুৎ অপচয় রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
হাসিবুল ইসলাম সজিব