কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোট থানা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সভা

  • প্রকাশের তারিখ : 8-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোট থানা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন  ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সভা শুক্রবার সকালে নাঙ্গলকোট থানা আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে। ‎চৌদ্দগ্রাম সার্কেল সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।
‎নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক সমর বড়ুয়া'র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান। 
‎অনুষ্ঠান শেষে পিতা কেটে ও দোয়া মুনাজাতের মাধ্যমে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ