কুমিল্লা | বঙ্গাব্দ
কুবিতে মুক্ত গণমাধ্যম দিবসে প্রথম আলো বন্ধুসভার সেমিনার
কুবিতে মুক্ত গণমাধ্যম দিবসে প্রথম আলো বন্ধুসভার সেমিনার
0:00
0:00

কুবিতে মুক্ত গণমাধ্যম দিবসে প্রথম আলো বন্ধুসভার সেমিনার

ছবির ক্যাপশন:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) “নাগরিক মুক্তির বার্তা গণমাধ্যমের স্বাধীনতা” প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা কুবি শাখা। 

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির কনফারেন্স রুমে এ আয়োজনটি করা হয়েছে।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সোহরাব উদ্দীন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক নাহিদা বেগম এবং কুবি বন্ধুসভার উপদেষ্টা মাহমুদ হাসান খান।  

এছাড়াও অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্টার ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। আলোচক হিসেবে আরও উপস্থিত  ছিলেন জাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জনি আলম, ফিচার রাইটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ।

এছাড়াও আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান ও মঈনুল রাকীব এবং প্রথম আলোর কুমিল্লা জেলা প্রতিনিধি আব্দুর রহমান। 

অনুষ্ঠানে আলোচকরা গণমাধ্যমের বিষয় নিয়ে জানান যে , গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইসঙ্গে বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, তথ্যপ্রযুক্তির প্রভাব এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তার বিষয়েও তারা আলোচনা করেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক জাফর সাদিক তার বক্তব্যে চমস্কির প্রোপাগান্ডা মডেলের কথা উল্লেখ করে বলেন যে, "আধুনিক গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন বলা গেলেও বাস্তবে এটি কাঠামোগতভাবে নিয়ন্ত্রিত; চমস্কির ৫টি  ফিল্টার যেমন মালিকানা, বিজ্ঞাপন নির্ভরতা, তথ্যের উৎস নির্ধারণ, সমালোচনার চাপ বা ফ্ল্যাক এবং আদর্শিক ফ্রেমিং, মাধ্যমে সংবাদ নির্বাচিত ও উপস্থাপিত হয়, ফলে জনমতের ওপর একটি নির্দিষ্ট প্রভাব তৈরি হয় এবং অনেক সময় ক্ষমতা ও অর্থনৈতিক স্বার্থই সংবাদ প্রবাহ নিয়ন্ত্রণ করে।"

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ