কুমিল্লা | বঙ্গাব্দ
অ'সু'স্থ বন্ধুর পাশে দাঁড়িয়ে একসঙ্গে ন্যা'ড়া ১০ যুবক
অ'সু'স্থ বন্ধুর পাশে দাঁড়িয়ে একসঙ্গে ন্যা'ড়া ১০ যুবক
0:00
0:00

অ'সু'স্থ বন্ধুর পাশে দাঁড়িয়ে একসঙ্গে ন্যা'ড়া ১০ যুবক

ছবির ক্যাপশন:

বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগাভাগি নয়, দুঃখ-কষ্টেও একসঙ্গে থাকার নামই প্রকৃত বন্ধুত্ব—এমনই এক অনন্য নজির স্থাপন করেছেন কুমিল্লার মুরাদনগরের একদল তরুণ। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারের একটি সেলুনে গত বুধবার (১৫ এপ্রিল) দেখা যায় ব্যতিক্রমী এক দৃশ্য। পরে শুক্রবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক মাথার ত্বকের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে তাকে মাথা ন্যাড়া করতে হয়। বিষয়টি জানার পর বন্ধুর মানসিক কষ্ট লাঘব করতে এগিয়ে আসেন তার ঘনিষ্ঠ বন্ধুরা। একে একে নিজেরাও মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে যান আরও নয়জন। বন্ধুত্বের এই বিরল দৃষ্টান্ত স্থাপনকারীরা হলেন- কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর। বন্ধুরা জানান, সজীব যেন নিজেকে একা বা ভিন্ন মনে না করেন, সেই ভাবনা থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, “এটাই প্রকৃত বন্ধুত্ব। এখানে সুখ-দুঃখ সবকিছুই একসঙ্গে ভাগ করে নেওয়া হয়।” এদিকে বন্ধুদের এমন ভালোবাসায় আপ্লুত সজীবও তাদের সম্মান জানাতে উদ্যোগ নেন। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে আয়োজন করেন এক ব্যতিক্রমী পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে একটি খাসি, দ্বিতীয়জনকে একটি রাজহাঁস এবং তৃতীয়জনকে একটি দেশি মোরগ উপহার দেওয়া হয়। এছাড়া বাকি বন্ধুদের প্রত্যেককে দেওয়া হয় একটি করে হাতঘড়ি। মুরাদনগরের এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই এটিকে নিঃস্বার্থ বন্ধুত্বের উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন। এই গল্প আবারও মনে করিয়ে দেয়—রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের বন্ধনই অনেক সময় সবচেয়ে গভীর ও শক্তিশালী।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ