কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় পুকুরে ডু'বে প্রা'ণ গেল দুই শিশুর

  • প্রকাশের তারিখ : 11-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার লাকসাম উপেজলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর। শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম পৌরসভার দৌলতগঞ্জ এতিমখানা ও মাদরাসার সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন- লাকসাম পৌরসভার গন্ডামারা গ্রামের মো. খোকনের ছেলে মো. আফরান হোসেন আরাফাত (৭) ও একই গ্রামের দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত ও ইয়াছিন খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। এক পর্যায়ে সাড়ে ১২টার দিকে এতিমখানা মাদরাসার এক শিক্ষক অজু করতে গেলে দুজনের মরদেহ ভাসতে দেখে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের থেকে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ