কুমিল্লা | বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর ওমরাহ সফর স্থগিত, জানা গেল কারণ
প্রধানমন্ত্রীর ওমরাহ সফর স্থগিত, জানা গেল কারণ
0:00
0:00

প্রধানমন্ত্রীর ওমরাহ সফর স্থগিত, জানা গেল কারণ

ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সপরিবারে প্রথমবারের মতো তার ওমরাহ করতে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই সফর বাতিল করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত ক্রমেই পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগেও ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরার আগে তারেক রহমানের ওমরাহ পালন করতে যাওয়ার বিষয়টি আলোচনায় ছিল। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তখনও সফরটি হয়নি। পরে তিনি লন্ডন থেকে সরাসরি ঢাকায় ফিরে আসেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ