কুমিল্লা | বঙ্গাব্দ
সড়ক দুর্ঘটনায় আহত এনসিপি নেতা রাশেদুলকে দেখতে গেলেন দ্বীন মোহাম্মদ
সড়ক দুর্ঘটনায় আহত এনসিপি নেতা রাশেদুলকে দেখতে গেলেন দ্বীন মো...
0:00
0:00

সড়ক দুর্ঘটনায় আহত এনসিপি নেতা রাশেদুলকে দেখতে গেলেন দ্বীন মোহাম্মদ

ছবির ক্যাপশন:

কুমিল্লা জুলাই বিপ্লবের কুমিল্লার অন্যতম অগ্রনায়ক ও এনসিপি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মুহাম্মাদ রাশেদুল হাসান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তার আহত হওয়ার খবরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার পর তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান কুমিল্লার গণমানুষের নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

রোগশয্যায় উপস্থিত হয়ে কাজী দ্বীন মোহাম্মদ আহত নেতার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন রাশেদুল হাসান দ্রুত পূর্ণ সুস্থতা লাভ করেন এবং আবারও দ্বীন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেলসহ দলীয় নেতাকর্মীরা।

দলীয় নেতৃবৃন্দ জানান, রাশেদুল হাসানের সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ