ব্রাহ্মণবাড়িয়া,বাঞ্ছারামপুর মানিকপুর ইউনিয়নের মায়ারামপুর এলাকাকে আলোকিত ও নিরাপদ করার লক্ষ্যে সামাজিক সংগঠন আশার আলো ফাউন্ডেশন এর উদ্যোগে মায়ারামপুর গ্রামে ল্যাম্পপোস্ট স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে অন্ধকারে থাকা সড়কগুলোতে লাইট স্থাপনের ফলে এখন রাতে চলাচল সহজ ও নিরাপদ হবে বলে জানান এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জন্য এ উদ্যোগ স্বস্তি বয়ে আনবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আলোকিত গ্রামই পারে অপরাধ কমাতে ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এলাকাবাসী এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মোঃ জয়নাল সরকার