কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
0:00
0:00

নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ছবির ক্যাপশন:

ঢাকা-চট্টগ্রাম রেল পথের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর ও নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী মাঝিপাড়া এলাকায় ঢাকাগামী ৭২১ নম্বর আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎জানাযায়, ট্রেনটির ৯ নম্বর শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকার বগির ৬টি চাকা লাইনচ্যুত হয়। এতে শত শত যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দুর্ঘটনায়  হতাহতের কোন ঘটনা ঘটেনি।
‎
‎নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, মাঝিপাড়া এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় আপলাইনে হাসানপুর ও নাঙ্গলকোটের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
‎
লাকসাম থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ