কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া'র পক্ষে নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড অলিপুর ও ছুপুয়া গ্রামে বুধবার দিনব্যাপী ধানের শীষের গণসংযোগ।
গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শামিম, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, বাহারাইন কেন্দ্রীয় যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসাইন মিরু, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হক, হুমায়ুন, মাহবুব, এনামুল হক, যুবদল নেতা মহিন উদ্দিন, অহিদুর রহমান সুমন, মাসুদ রানা, শাহ জালাল, ছাত্রদল নেতা মোহাম্মদ সুজন, মাহমুদ উল্লাহ আজাদ, মোবারক সহ আরো অনেকে।
সাফায়েত উল্লাহ মিয়াজী