কুমিল্লা | বঙ্গাব্দ

দেশকে এগিয়ে নিতে বিএনপি ছাড়া বিকল্প নাই- মনিরুল হক চৌধুরী

  • প্রকাশের তারিখ : 28-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে কুমিল্লা-০৬ আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী বলেন, বিএনপি ই এখন মানুষের আস্থার নাম। বর্তমানে আমাদের দেশের যে অবস্থা সেখান থেকে উত্তরণ করে দেশকে এগিয়ে নিতে গেলে একমাত্র বিএনপি ছাড়া কোন বিকল্প নাই। আর এটা দেশের মানুষ ভালভাবেই উপলব্দি করতে পেরেছে। তাই সকলের মতামতের মাধ্যমে ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে জয়ী করবে ইনশাআল্লাহ। 

তিনি বলেন, আমাদেরকেও জনগনের সেই আশা পূরন করতে ভুমিকা রাখতে হবে। বিগত ১ বছরের বেশি সময় ধরে তারা আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে। আমরা যদি তাদের কাঙ্ক্ষিত আশা পূরনে সম্ভাবনা না দেখাতে পারি তাহলে আমাদেরও খারাপ সময় আসতে দেরি হবে না।

গতকাল (বুধবার) সন্ধায় ৬ টায় নগরীর ১ ও ৩ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, দেশের মানুষকে কারাগারে রেখে শহর নগরকে ধ্বংস করেছে আওয়ামিলীগ, যেকারনে তাদের এই করুন পরিনতি। আমাদেরকে সেখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, শিক্ষা নিয়ে কাজ করতে হবে। তাহলেই মানুষ বিএনপিকে ক্ষমতায় এনে তাদের আশা পূরন করবে।

তিনি আরো বলেন, এই জনপদকে শিক্ষা ও সাংস্কৃতিকভাবে এগিয়ে নিতে আমি বদ্ধ পরিকল্প। গোমতীর উত্তরের মানুষের শিক্ষা ও চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজের শাখা বাড়াতে হবে। যাতে মানুষ তাদের অধীকার, তাদের সেবা ঘরে বসে গ্রহন করতে পারে।

মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের মা বোনেরা সারাজীবন পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে অবহেলিয় হয়। তাদেরকে নিয়ে বিএনপি এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যাতে তারা তাদের প্রয়োজনে নিজের খুশিমত খরচ করতে পারে। আমরা আমাদের মা বোনেদেরকে এগিয়ে নিতে তাদের জন্য কর্মক্ষেত্র বৃদ্ধি করা হবে।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক আমিরুল পাশা রাকিব, কুমিল্লা জেলা যুবদলের সাবেক আহবায়ক এডভোকেট আলী আক্কাস, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন সহ ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক নেহাল এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক সহ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। 

বিশেষ বক্তারা তাদের বক্তব্যে সকলের নিকট ধানের শীষের ভোট চাওয়া এবং বিভিন্ন রাজনৈতিক দলের কু পরামর্শ থেকে দূরে থাকতে অনুরোধ করেন। 

মনিরুল হক চৌধুরীর আগমন উপলক্ষে জনসভায়  উপস্থিতি মানুষের মাঝে উৎফুল্ল বিরাজ করে। বিকাল থেকেই পাড়া মহল্লা থেকে মিছিলে মিছিলে নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ  সকল মানুষ উপস্থিত হতে থাকে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ