কুমিল্লা | বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড ভূয়া - ডা. তাহের

  • প্রকাশের তারিখ : 23-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী  নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য  ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যামিলি কার্ড ভূয়া। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, এটা বেআইনি। যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। এগুলা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। 

তিনি আরও বলেন, একটি দল নতুন করে ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ, ৪ কোটি যুবক এটা হতে দিবে না। 

কুমিল্লা ১১ আসনে ডা. তাহেরের নির্বাচনী এলাকা শুক্রবার বিকাল ৩টায়  চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন   ধোড়করা  স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তব্য  তিনি একথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবে চিন্তা করছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হয়েন। 

জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সাবধান হয়ে যান। অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। তাদেরকে ভালো হয়ে যাওয়ার আহবান করবো। যারা শয়তান করে তাদের মারবেন না। ধরে পুলিশে দিন। ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদেরকে আমরা ছেড়ে দিব না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী  সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতে আমীর মু মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক  কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, খেলাফত মজলিশ উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল।উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন।জনসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি মহিউদ্দিন ভুঁইয়া নইম সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ