কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশের তারিখ : 17-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সহধর্মিণী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত  কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিল শনিবার বিকালে ভুলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আলী আক্কাস চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু। 
‎উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সায়েম মজুমদার শিপু, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল আলম নোমান, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক মেম্বার, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি সাইফুল মালেক শিপন, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ, ইউনিয়ন যুবদল নেতা ওমর ফারুক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব আব্দুর রশিদ ভুট্টু, সমাজ সেবক আব্দুল ওহাব, আব্দুস সাত্তার, ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান, এমরান তালুকদার, বাবুল মিয়াজী, বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ, যুবদল নেতা মোহাম্মদ এয়াছিন, তোফায়েল আহমেদ, ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কবির খান, উপজেলা শ্রমিক দল সহ সভাপতি এনামুল হক এনাম, সমাজ সেবক ডাক্তার সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ এয়াছিন, উপজেলা বিএনপি নেতা তালুকদার মুহাম্মদ বেলায়েত, মক্রবপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড সাবেক মেম্বার মোহাম্মদ সোলাইমান, বিএনপি নেতা মোহাম্মদ বাদল, ভুলুয়াপাড়া ওয়ার্ড বিএনপি সহ সভাপতি আবুল কালাম।
‎উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দল সভাপতি শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক নূরুল আলম, পৌরসভা সভাপতি কামাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল আলম নয়ন,  যুবদল নেতা নাঈমুল ইসলাম বাবলু, মোহাম্মদ সোহেল প্রমুখ। 
‎অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মৌলভী নূর মোহাম্মদ। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ