কুমিল্লা মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মো. মিজানুর রহমানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রায় ৫০০ জন শীতার্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এ সময় তিনি বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতা বাড়াতে ভূমিকা রাখে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অফিস রিপোর্টার