কুমিল্লা | বঙ্গাব্দ

চৌদ্দগ্রাম সীমান্ত এলাকার শীতার্ত-দুস্থ মানুষের মাঝে বিজিবি'র কম্বল বিতরণ

  • প্রকাশের তারিখ : 6-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার সীমান্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার বেলা ১২টার দিকে কুমিল্লা ১০বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার চৌদ্দগ্রাম আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত, গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন- অতিরিক্ত মহাপরিচালক, বিজিবি সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেলমোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী,বিজিবিএম। এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্ণেল রকিবুল হাসান,পিবিজিএম,বিপিএমএস,পিএসসি, কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিজিবির অফিসারা।
বিজির হাতে শীতবস্ত্র পেয়ে ৬শতাধিক মানুষ মহাখুশি। নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র  দেশে ইন না হতে পারে সে লক্ষে তৎপর রয়েছে  বিজিবি- অতিরিক্ত মহাপরিচালক, বিজিবি সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ