কুমিল্লা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বিএনপি প্রার্থী আবুল কালাম

  • প্রকাশের তারিখ : 2-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল  কালাম। 

শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজের পর রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বেগম জিয়ার কবর ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তিনি।

এদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ও বেগম জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে মোনাজাতের মাধ্যমে বেগম জিয়ার পরকালের জীবনের শান্তি ও জান্নাতের ফরিয়াদ করে বিশেষ দোয়া করা হয়। 

এসময় বিএনপির প্রার্থী আবুল কালামের সঙ্গে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ