কুমিল্লা | বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক-ডা: তাহের

  • প্রকাশের তারিখ : 30-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপার্সন হলেও তিনি ছিলেন পুরো বাংলাদেশের মানুষের নেত্রী। উন্নয়ন ও গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। স্বৈরাচার সরকারের নিকট মাথা নত না করে তিনি আপোষহীন নেত্রী হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান  বিএনপির দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ জানাতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসানাত মোঃ আবদুল হালিম, এহসানুল মাহবুব জোবায়ের, জামায়াত নেতা ডাঃ খালেকুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় ডা: তাহের জামায়াতের পক্ষ থেকে শোক জানিয়ে খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ