কুমিল্লা | বঙ্গাব্দ
মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে বরুড়ায় নির্বাচনী মাঠে জাকারিয়া তাহের সুমন
মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে বরুড়ায় নির্বাচনী মাঠে জাকারিয়া ...
0:00
0:00

মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে বরুড়ায় নির্বাচনী মাঠে জাকারিয়া তাহের সুমন

ছবির ক্যাপশন:

কুমিল্লা–৮ (বরুড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বরুড়ায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌর বিএনপির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম এবং সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারীসহ দলীয় নেতৃবৃন্দ। দিনের শুরুতে জাকারিয়া তাহের সুমন তার প্রয়াত পিতা ‘আধুনিক বরুড়ার রূপকার’ ও সাবেক সংসদ সদস্য মরহুম এ কে এম আবু তাহেরের কবর জিয়ারত করেন। সেখানে তিনি পিতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ও উন্নয়ন দর্শনকে সামনে রেখে বরুড়াবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে তিনি কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসাদুজ্জামান রনির নিকট মনোনয়নপত্র গ্রহণ সম্পন্ন হয়। মনোনয়নপত্র দাখিল শেষে এক প্রতিক্রিয়ায় জাকারিয়া তাহের সুমন বলেন, “আমার পিতা মরহুম এ কে এম আবু তাহের বরুড়াকে নিয়ে যে উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন, সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই আমার প্রধান লক্ষ্য। অবহেলিত এই জনপদকে একটি আধুনিক ও উন্নয়নবান্ধব বরুড়ায় রূপান্তর করতে আমি বরুড়াবাসীর দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ