আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (কুমিল্লা সদর, সদর দক্ষিণ, মহানগর ও সেনানিবাস এলাকা) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আব্দুস সাত্তার, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন ও অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, নগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশারফ হোসাইন,ভিক্টোরিয়া সরকারী কলেজের সাবেক ভিপি মোহাম্মদ মুজিবুর রহমান, এডভোকেট নাছির আহম্মেদ মোল্লা,কুমিল্লা আইন জীবি সমিতির সভাপতি এডভোকেট শহিদ উল্লাহ,
নারি ও শিশু পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নূরউদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহমেদ,সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া , জামায়াত নেকা হেলাল উদ্দিন বশির প্রমুখ। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “দেশের জনগণ একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। কুমিল্লা-৬ আসনের মানুষ ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবে বলে আমি আশাবাদী। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা এই আসনে বিজয় অর্জন করতে চাই।”
তৌহিদ হোসেন সরকার