কুমিল্লায় বিএনপিতে যোগদানের একদিন পর ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুশিল।
গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম শহীন মিয়া। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (ওসি) শামসুল আলম শাহ। তিনি বলেন, দেবিদ্বার বড়শালঘর থেকে শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে। তবে কয়েকটি মামলা আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , রাজনৈতিকভাবে শাহীন দেবিদ্বারের সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। গত রবিবার রাতে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ নেতাকর্মীসহ বিএনপিতে যোগদান করেন তিনি। তাদেরকে মঞ্জুরুল আহসান মুন্সি ও তাঁর ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।
অফিস রিপোর্টার