২০২৪ সালে ছাত্র-জনতা দেশ পুনরুদ্ধার করলেও এখনো আমরা পূর্ণাঙ্গ বিজয় অর্জন করতে পারিনি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই এখনো চলমান, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৯৭১ সালে আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, কিন্তু প্রকৃত অর্থে যুদ্ধ এখনো শেষ হয়নি। দীর্ঘ ১৭ বছর এমন সময় গেছে, যখন দেশে কেউ কথা বলার সাহস পায়নি। সেই সময় ছাত্র-জনতাই এগিয়ে এসে দেশকে উদ্ধার করেছে। আমরা যদি সবাই এক হয়ে দেশের জন্য কাজ করতে পারি, তাহলেই একমাত্র বাংলাদেশের প্রকৃত বিজয় অর্জন সম্ভব হবে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ৪নং ওয়ার্ডের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো। দল-মত নির্বিশেষে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবো। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে জামায়াতে ইসলামী কাজ করবে। এতে কল্পবাস ৪নং ওয়ার্ডের সভাপতি হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সদর ইউনিয়ন আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম শাহীন। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কল্পবাস নোয়াপাড়া গ্রামের মো. শাহ আলম।
মোঃ হাবিবুর রহমান সোহেল