আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম – মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক জনাব মো. সফিকুর রহমান এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে লাকসাম উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস সুলতানার কাছ থেকে বিএনপি নেতা নাজমুল হাসান,নয়ন মিয়া, সুমন মিয়া,যুবদল নেতা সোহাগ, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মোঃ সফিকুর রহমান পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন লাকসাম -মনোহরগঞ্জ উপজেলা, লাকসাম পৌরসভা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অফিস রিপোর্টার