কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র বহিষ্কারাদেশ প্রত্যাহার ‎
কুমিল্লা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র বহিষ্কারাদেশ প্রত্যা...
0:00
0:00

কুমিল্লা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র বহিষ্কারাদেশ প্রত্যাহার ‎

ছবির ক্যাপশন:

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোঃ আহছান উল্লাহ'র বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
‎বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎উল্লেখ্য, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের এই নেতাকে সাময়িক ভাবে অব্যাহতি দেয়া হয়।
‎যুবদল নেতা আহসান উল্লাহ বলেন কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এ বহিষ্কারাদেশ নতুন করে জেলা যুবদলের সাংগঠনিক শক্তিতে আরো গতি বাড়াবে যা আগামী নির্বাচনের জন্য মাইল ফলক হয়ে থাকবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ