শহীদ জিয়া পরিষদের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ ইরফান ইউসুফ। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি ঘোষণার মাধ্যমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
সংগঠনের নেতারা জানান, দলের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করতে মোঃ ইরফান ইউসুফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
নতুন দায়িত্ব পাওয়ায় মোঃ ইরফান ইউসুফ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের জন্য কাজ করে যাব। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করাই আমার লক্ষ্য।”
এদিকে তাঁর মনোনয়নে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ, ১৫ ডিসেম্বর শহিদ জিয়া পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি এম ডি শহিদুল ইসলাম (রানা) এবং সাধারণ সম্পাদক শাওন মুহাম্মদ জিসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কুমিল্লা জেলা শাখার ২১ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক