কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
0:00
0:00

কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে কুমিল্লা -৯  মনোহরগঞ্জ লাকসাম আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালামের  পক্ষে দুই উপজেলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি দলীয় নেতারা, বুধবার ১৭ই ডিসেম্বর দুপুরে লাকসাম উপজেলা নির্বাহী  কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার  নার্গিস সুলতানা'র কাছ থেকে  আবুল কালামের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, অপরদিকে, একই দিনে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার গাজালা পারভীন রুহি'র কাছ থেকে বিএনপির মনোনীত প্রার্থী  আবুল কালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপি সহ-সভাপতি ইব্রাহিম খলিল, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু,উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান, মনোহরগঞ্জ  উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম মনসুর, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ,  সহদপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, যুবদলের আহবায়ক  রহমত উল্লাহ  জিকু, যুগ্নআহবায়ক বাহারুল আলম বাবর সহ লাকসাম মনোহরগঞ্জ উপজেলা ও পৌরসভার  নেতারা উপস্থিত  ছিলেন। মনোহরগঞ্জ উপজেলার বিএনপির  দপ্তর সম্পাদক ও যুবদলের আহ্বায়ক মোঃ রহমতুল্লাহর জিকু আমাদের প্রতিনিধি কে জানান, কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম ভাইয়ের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি আমরা এই আসনটি কালাম ভাইকে বিপুল ভোটে  বিজয়ী করে তারেক রহমান কে  উপহার দিতে চাই । লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ,  সাধারণ সম্পাদক গোলাম ফারুক আমাদের প্রতিনিধিকে জানান, আসন্ন নির্বাচনে এ আসনটি তারেক রহমান তথা আমাদের বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আবুল কালাম কে বিপুল ভোটে বিজয়ী করতে বদ্ধপরিকর।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ