কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা -৫ হাড্ডাহাড্ডি লড়াই: বিএনপি–জামায়াত মুখোমুখি

  • প্রকাশের তারিখ : 11-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৫( বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে এবার অন্যরকম চিত্র দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এসব আসনে আধিপত্য ধরে রাখলেও এবার তাদের অনুপস্থিতিতে মাঠে উত্তাপ ছড়াচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এই আসনেই সমান তালে প্রচার চালাচ্ছে দুই দল। প্রেক্ষাপট বিশ্লেষণে স্থানীয়রা বলছেন, এবারের নির্বাচনে  বিএনপি-জামায়াতের লড়াই ‘হাড্ডাহাড্ডি’ ‍পর্যায়ে চলে যেতে পারে।

কুমিল্লা -৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া)  আসনে বিএনপি প্রার্থী হাজী জসিম উদ্দিন (ধানের শীষ) এবং জামায়াতে ইসলামী প্রার্থী ডক্টর মোবারক হোসেন (দাঁড়িপাল্লা)। 

বিএনপি প্রার্থী হাজী জসিম উদ্দিন  বলেন,
“মিছিল, সমাবেশ ও গণসংযোগে voters–এর ভালো সাড়া পাচ্ছি। ক্ষমতায় গেলে অবহেলিত বুড়িচং- ব্রাহ্মণপাড়া, সার্বিক উন্নয়ন করব।“তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছি। 

জামায়াত প্রার্থী ডক্টর মোবারক হোসেন  বলেন,
“নির্বাচিত হলে সন্ত্রাস–দুর্নীতি–মাদকমুক্ত কালিয়া গড়ে তুলব। জনগণ আমাদের নীতি–আদর্শে আস্থা রাখছে।”

কুমিল্লা - ৫ আসনে  প্রার্থীদের কেউই প্রচারে বসে নেই। শোডাউন, পথসভা, গণসংযোগ ও ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে কুশলবিনিময়—সব মিলিয়ে পুরো দুই উপজেলায়  নির্বাচনী আমেজ স্পষ্ট। বাজার, হাট, গ্রাম —সব জায়গাতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবার কুমিল্লা -৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে  আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগে বিএনপি ও জামায়াতের মধ্যে লড়াই হবে প্রায় সমান সমান, যা শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছাতে পারে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ