কুমিল্লা | বঙ্গাব্দ

জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির কোনো নজির নেই- কাজী দ্বীন মোহাম্মাদ

  • প্রকাশের তারিখ : 9-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ৯ ডিসেম্বর, সোমবার দিনব্যাপী গণসংযোগ, নির্বাচনি সমাবেশ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সহযোগিতামূলক কর্মসূচিতে অংশ নেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়া পাড়ায় নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়।  বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল বাশারের  সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথি হিবেবে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান,  অঞ্চল পরিচালক মাওলানা লুৎফুর রহমান খান মাসুম,ওয়ার্ড সভাপতি মাস্টার সাইফুল ইসলাম, সমাবেশ পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি নওমুসলিম গোলাম সারোয়ার,
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর উত্তর থানার সভাপতি মো. কলিমুল্লাহ, জাহাঙ্গীর আলম, শাহজান হোসেন, আনিস আহমেদ, আশিকুর রহমান মাসুম, মাওলানা ইসমাইলসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া জামায়াত নেতা মো. জহিরুল ইসলাম, শ্রমিক নেতা মো. ইয়াসিন মিয়া ও মাহাবুবুর রহমানও সমাবেশে যোগ দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আল্লাহর মেহেরবানিতে আগামীতে জামায়াত জাতীয় সরকার গঠন করতে পারলে সার্বজনীন উন্নয়ন নিশ্চিত করতে জনগণের সহযোগিতা প্রয়োজন। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সুদৃঢ়। কুমিল্লায় গত ১৬ মাসে কারা চাঁদাবাজি ও লুটতরাজে জড়িত—এ বিষয়ে জনগণ অবগত। জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির কোনো নজির নেই।”

তিনি আরও বলেন, “যুবকদের পড়াশোনা শেষ করার পর দ্রুত কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে। আমাদের নিজস্ব বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার সমস্যা সমাধানে আমরা কাজ করছি। নতুন ভোটারদের প্রতি আহ্বান—তাদের প্রথম ভোট দুর্নীতির বিরুদ্ধে ও দাঁড়িপাল্লার পক্ষে হওয়া উচিত।”

এদিন বিকেল চারটায় কুমিল্লা টাউন হল মাঠে ডা. শহিদুল্লার জানাজা নামাজে অংশ নেন কাজী দ্বীন মোহাম্মদ। একই দিনে সাড়ে চারটায় মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডে মহিলা সমাবেশে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি নারী অধিকার নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা এবং নারীর কর্মসংস্থানের নিরাপত্তা–বিষয়ক অগ্রাধিকারমূলক পরিকল্পনা তুলে ধরেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ