কুমিল্লা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতায় গরু সদকা করলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ

  • প্রকাশের তারিখ : 5-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম ও অসহায়দের মাঝে গরু সাদাকাহ করলেন মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। 

৫ ডিসেম্বর পবিত্র জুমআর দিনে মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুরে গরু জবাই করে এতিম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

এছাড়াও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে মুরাদনগরে পবিত্র কুরআনের খতম ও মসজিদ মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়। দলীয় ব্যানারেও মুরাদনগরের বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের উদ্যোগে পবিত্র মক্কায় বকরি সাদাকাহ ও উমরাহ করানো হয়।

সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর পক্ষ থেকে গরুর গোস্ত পেয়ে আনন্দিত এতিম ও অসহায়রা প্রাণভরে বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী কায়কোবাদ এর জন্য দোয়া করেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম ও অসহায়দের মাঝে গরু সাদাকাহ আয়োজনে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া ও শাহ আলম সরকার।  উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ।  বিএনপি নেতা আব্দুস সাত্তার সাবেক ছাত্রনেতা চঞ্চল রায়হান ও আলাউদ্দিন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ