কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল
0:00
0:00

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

ছবির ক্যাপশন:

কুমিল্লার শাহাপুর দরবার শরীফে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজের পর আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নেন কুমিল্লা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), সদর দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইনসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ। রাজনৈতিক অস্থিরতার এই প্রেক্ষাপটে আয়োজিত দোয়া মাহফিলে কুমিল্লা জেলা ও মহানগরের হাজারো মানুষ উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ